শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিচার বিভাগ নিয়ে মন্তব্য করে নিঃশর্ত ক্ষমা চাইলেন আইনজীবী মামুন মাহবুব

নূর মোহাম্মদ : [২] ফেসবুকে পোস্ট দিয়ে প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য করার ঘটনায় আইনজীবী সৈয়দ মামুন মাহবুব নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আদালতের তলবে বৃহস্পতিবার ভার্চুয়ালি হাজির হয়ে তিনি বলেন, ওই পোস্ট মুছে দেয়া হয়েছে। পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ আগস্ট দিন রেখেছেন।

[৩] আদালতে মামুন মাহবুবের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

[৪] রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে বিষয়টি নজরে আনার পর গত বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মামুন মাহবুবকে তলব করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়