শিরোনাম
◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার বাংলাদেশি জাতিসংঘের কাছ থেকে পেলেন ‘বাস্তব জীবনের নায়ক’ উপাধি

দেবদুলাল মুন্না:[২] এ চার বাংলাদেশি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসান সৈকত, ব্র্যাকের প্রকৌশলী রিজভী হাসান, অনুবাদক সিফাত নুর ও আঁখি। গত ১৯ আগস্ট ছিল জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব মানবিক দিবস’। এদিন এ ঘোষণা দেওয়া হয়। খবর পলিটিকো ও জাতিসংঘের ওয়েবসাইট।

[৩] আর্ত-মানবতার সেবায় বিশেষ অবদানের জন্যে এ পুরষ্কার দেওয়া হয়। কোভিড মহামারির সময়ে অন্যদের মতো জীবন রক্ষার্থে গৃহবন্দি হয়ে না থেকে আক্রান্তদের পাশে এবং অসহায় মানুষদের ‘সহায়’ হিসেবে ছিলেন।

[৪] জাতিসংঘের ওয়েবসাইটে লেখা হয়েছে,কোভিডের সময় তানভীর সৈকত প্রান্তিক মানুষকে সহায়তা দেওয়া শুরু করেন। এপ্রিলের শুরু থেকে টানা ১১৬ দিন কার্যক্রম চালানোর পর করোনার প্রকোপ কমলে তিনি সুনামগঞ্জে যান এবং বন্যাকবলিত মানুষকে সহায়তা দেন। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সহায়তা গ্রহণ করে এসব কার্যক্রম অব্যাহত রাখেন সৈকত।

[৫] আঁখিও মাস্ক তৈরি করে একই কাজ করেন। আঁখিকে পুনর্বাসনে সহায়তা দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’।

[৬] রিজভী কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের নারীদের কাউন্সেলিংসহ নানা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেন। তার পাশে ছিল ব্র্যাক ও ইউনিসেফ।

[৭] সিফাত নূর চলতি বছরের মার্চ পর্যন্ত ট্রান্সলেটর উইদাউট বর্ডারস নামে একটি সংস্থায় কাজ শুরুর পর এক লাখ ১৫ হাজারের বেশি শব্দ বাংলায় অনুবাদ করেছেন তিনি। যা কোভিড চিকিৎসায় সাহায্য করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়