শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নির্বাচনে জো বাইডেনের মনোনয়ন চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় কনভেনশন ডেকেছিল দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। চার দিনব্যাপী সেই কনভেনশনের দুইদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে দলটি; মনোনয়ন চূড়ান্ত হয়েছে জো বাইডেনের।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এর আগেও দুই বার ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ১৯৯৮ ও ২০০৮ সালের সেই দুই লড়াইয়ে তিনি না পারলেও এবার তৃতীয়বারে এসে সফল হয়েছেন।

১৭ আগস্ট থেকে শুরু হওয়া এ কনভেনশন ২০ আগস্ট পর্যন্ত চলবে। তবে এবার অন্যান্য বারের মতো নয়, একদম আলাদা, যাকে বলা হচ্ছে, ডিজিটাল কনভেনশন। বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দলটির চার দিনব্যাপী জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন রাতে আনুষ্ঠানিক এ মনোয়ন দেওয়া হয়।
বিডি-প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়