শিরোনাম
◈ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানা‌লো সরকার! দিল্লি এখনও জবাব দেয়নি ◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজলুল বারী: সায়মা ওয়াজেদ পুতুল ঢাকা-১৮’র উপ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না

ফজলুল বারী: আওয়ামী লীগের নামে কিছু লোকজন গত কয়েকদিন ধরে একটা নিউজ নিয়ে অস্থির! প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল নাকি ঢাকা-১৮’র উপ নির্বাচনে প্রার্থী হচ্ছেন! সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে এই আসনটি খালি হয়।

আমি এ ব্যাপারে ঢাকার দায়িত্বশীল সূত্রগুলোর সঙ্গে কথা বলেছি। তারা আমাকে নিশ্চিত করেছেন, এটি একটি ভূয়া নিউজ। এই সময়ে এমন কোন সম্ভাবনাই নেই। আমি দীর্ঘ তিন যুগ ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিবারটিকে অনুসরন করি।

রাজনৈতিক পরিবারের মেয়ে হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ হাসিনার মেয়ে পুতুলেরও হয়তো একদিন রাজনৈতিক ক্যারিয়ার হবে। কিন্তু তা এমন একটি নির্বাচনের মাধ্যমে নয়।

করোনাকালীন এখন দেশের যে অবস্থা তাতে এখন দেশে নির্বাচন হলে খুব বেশি ভোটারের সে নির্বাচনে অংশগ্রহনের সুযোগ-সম্ভাবনা কম, এমন একটি নির্বাচনের মাধ্যমে অন্তত বঙ্গবন্ধুর নাতনির রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা হবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়