শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও দুইটি বছর নষ্ট করলো বিশ্ব: গ্রেটা থ্যানবার্গ

লিহান লিমা: [২] জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীবিদদের সক্রিয় হওয়ার দাবি জানিয়ে স্কুল বর্জন করে আন্দোলন করার দুই বছর পার করেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থ্যানবার্গ। দ্য গার্ডিয়ানে লেখা এক প্রবন্ধে রাজনীতিবিদদের সমালোচনা করে গ্রেটা বলেন, ‘যখন পদক্ষেপ নেয়ার কথা আসে আমরা অস্বীকার করি। পার্থক্যটা হলো আমরা কি করতে চাই এবং আসলে আমরা কতটা করেছি।

[৩] গ্রেটা আরও বলেন, দুই বছর আগে ফিরে তাকালে দেখা যায় অনেক কিছুই ঘটেছে। ২৮ নভেম্বর, ২০১৯ সাল থেকে অনেক মানুষ রাস্তায় নেমেছে। ইউরোপিয় পার্লামেন্ট জলবায়ু এবং পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে। কিন্তু গত দুই বছরে বিশ্ব ৮০ বিলিয়ন টনের বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করেছে। আমরা দেখেছি, বিশ্বজুড়ে নানা প্রাকৃতিক দুর্যোগ ঘটে গিয়েছে। অনেক মানুষ প্রাণ এবং বসতি হারিয়েছে। এই সময় গ্রেটা সতর্ক করে বলেন, ‘এটি মাত্র শুরু।’

[৪] ২০১৮ সালের আগস্টে স্কুল বর্জন করে সুইডেনের পার্লামেন্টের সামনে একা আন্দোলন শুরু করেন গ্রেটা। ৯ সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনের পূর্বে জলবায়ু পরিবর্তন ইস্যুকে সামনে নিয়ে আসেন। ওই বছর তীব্র গরম এবং দাবানলের মতো বিপর্যয়ের সম্মুখীন হয় সুইডেন। দেশটি ২৫০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গরমকাল অতিবাহিত করে। গ্রেটার আন্দোলনে সাড়া দিয়ে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে আন্দোলনে সামিল হন তরুণরা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়