শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় বিএনপির আবোল তাবোল শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

তাপসী রাবেয়া: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীসহ বিএনপির সব বক্তব্য খুনি ও খুনের পক্ষে।

[৩] তিনি বলেন, বিএনপির পুরো রাজনীতি হচ্ছে ষড়যন্ত্রের উপর ভিত্তি করে। আর মিথ্যার রাজনীতি ও ষড়যন্ত্রের রাজনীতি হচ্ছে বিএনপির রাজনীতির মূল প্রতিপাদ্য। কর্নেল ফারুক, রশিদ বিবিসির সাক্ষাৎকারে বলেছেন, তারা এই ষড়যন্ত্র যখন শুরু করে, পাকাপোক্ত করে তখন জিয়াউর রহমানের কাছে গিয়েছিলো। জিয়াউর রহমান তাদের এগিয়ে যেতে বলেছিলেন। তিনি পর্দার অন্তরালে থাকবেন।

[৪] হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক জিয়াউর রহমানকে কেন সেনাপ্রধান বানাবেন? এটিই প্রমাণ করে। জিয়াউর রহমান রণাঙ্গণে যুদ্ধ করে আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ও তার দুই পুত্র পাকিস্তানি ক্যান্টনমেন্টে নতুন বৌয়ের আদরে বসবাস করে, এটি কী সম্ভব? যেখানে একজন মুক্তিযোদ্ধাকে পানি খাওয়ানোর অপরাধে নির্যাতন করা হতো, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো। এই সমস্ত ঘটনা সব কিছু সাক্ষ্য দেয় জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলব।

[৫] বুধবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিনয় শিল্পী সংঘের সঙ্গে সভার শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সম্পাদনা: রায়হান রাজীব, সারোয়ার জাহান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়