শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে কোভিড রোগী আড়াই হাজার ছাড়ালো

রহিদুল খান : [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষা শেষে ৭১ জনের নমুনা পজেটিভি। মঙ্গলবার রাতে পরীক্ষা শেষে আজ বুধবার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়।

[৩] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে তিন জেলার ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৪টি নেগেটিভ ফল দেয়।

[৪] যশোর জেলার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৪০টিকে করোনা পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। এর মাধ্যমে যশোরে শনাক্ত হওয়া করোনা রোগ আড়াই হাজার পার হয়ে গেল।

[৫] এছাড়া মাগুরার ৫৫টির মধ্যে ১৯টি এবং নড়াইলের ৪৫টির মধ্যে ১২টি নমুনা কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়।

[৬] এই ফলাফল সকালে সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

[৭] স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট দুই হাজার ৪৭৭ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হন। বুধবার (১৯ আগস্ট) ফলাফল পাওয়াদের মধ্যে কোনো ফলোআপ আছে কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি।

[৮] শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৪৩ জন। মারা গেছেন ৩৪ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়