শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোজাফফর হোসেন: ‘পরশ্রীকাতরতা’ ‘পরস্ত্রীকাতর’ এবং ‘পরস্বামীকাতর’ কাহিনি

মোজাফফর হোসেন : আমার শিক্ষার দৌড় বোঝেন, বিশ্ববিদ্যালয়ের শেষ দিকেও জানতাম শব্দটি ‘পরস্ত্রীকাতর’। পরের স্ত্রীর প্রতি মানুষ কেন কাতর হবে সেটা বুঝতে আমাকে ১৮(+) বোধের অধিকারী হতে হয়েছিল এবং আমার কাছে মনে হয়েছিল যথার্থই, পুরুষ মাত্রই তো পরস্ত্রীকাতর। তাহলে নারীদের ক্ষেত্রে কী হবে? আমি তখন দুয়েকজন বান্ধবীকে ‘পরস্বামীকাতর’ বলে ডেকেছি। কিন্তু শব্দটা চালু করতে পারলাম না। পরে জেনেছি, ভুল হয়েছে মূলে। শব্দটি আসলে ‘পরশ্রীকাতর’। বাঙালি মাত্রই পরশ্রীকাতর।

বঙ্গবন্ধুও জেলে বসে (আমি অবশ্য ভেবেছিলাম জ্যামে সিএনজিতে বসে) শব্দটি নিয়ে ভেবে জানাচ্ছেন, ‘পরশ্রীকাতরতা ও বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধ হয় দুনিয়ার কোনো ভাষাতেই এই কথাটা পাওয়া যাবে না, পরশ্রীকাতরতা।’ কিন্তু আমার জিজ্ঞাসা সেখানে না। আমার প্রশ্ন হলো, আমি যে এতো গবেষণা করে জেন্ডার ব্যালেন্স করতে গিয়ে ‘পরস্বামীকাতর’ আবিষ্কার করলাম তার কী হবে? ‘পরস্ত্রীকাতর’ তো মিথ্যা নয়? ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়