শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় কলেজ ছাত্রের কব্জি কেটে নিল দুর্বৃত্তরা

মিনহাজুল আবেদীন : [২] মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে।শুভ পিরোজপুর উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের শ্যামল শীলের ছেলে। তারা এখন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের স্লুইস গেট এলাকায় থাকেন। গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[৩] এ ঘটনার জের ধরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. রফিক উদ্দিন আহম্মেদ ফেরদাউসের বাসায় হামলা চালিয়ে তার গাড়ি, বাসার দরজা-জানালা ও সিসি ক্যামেরা ভাঙচুর করে আওয়ামী লীগের একটি গ্রুপ।

[৪] ওই কলেজ ছাত্রের বাবা শ্যামল শীল জানান, সন্ধ্যার দিকে তার ছেলে শুভ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিনের বাসায় ছিল। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে হেঁটে বাসায় ফিরছিল। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্রিজের দক্ষিণ পাড়ের চৌরাস্তা অতিক্রম করে সাহাবুদ্দিনের বাসার কাছে পৌঁছালে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় হমলাকারীরা তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৫] মঠবাড়িয়া থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি। তবে হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ