শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ চীন সাগরে মালিকানা নিয়ে বেইজিংয়ের দাবি প্রত্যাখ্যান মালয়েশিয়ার

ডেস্ক রিপোর্ট: এবার চীন-মালয়েশিয়া সম্পর্কেও ফাটল ধরলো। জানা গেছে, দক্ষিণ চীন সাগরে মালিকানা নিয়ে বেইজিংয়ের একতরফা দাবি মানতে নারাজ মালয়েশিয়াও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন আজ মঙ্গলবার পার্লামেন্টে দাঁড়িয়ে এ কথা জানিয়েছেন। মালয়েশিয়া মনে করে, ওই সাগরে চীনের দাবি ভিত্তিহীন। অন্যতম ব্যবসায়িক অংশীদার চীনের বিরুদ্ধে মালয়েশিয়ার সরাসরি এমন মন্তব্য বিরল ঘটনা। খবর এএনআই ও জিফাইভের। বিডি প্রতিদিন

মালয়েশিয়ার পার্লামেন্টে মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবি নিয়ে আলোচনা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন বলেন, মালয়েশিয়া দক্ষিণ চীন সাগরে চীনের দাবি প্রত্যাখ্যান করছে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার সরকার এও মনে করে, আন্তর্জাতিক আইনে ওই সাগরে চীনের দাবি ভিত্তিহীন।

গত বছর ১২ ডিসেম্বর দক্ষিণ চীন সাগরে নিজেদের মালিকানার অংশ বুঝে পেতে জাতিসংঘে আবেদন করে মালয়েশিয়া। জাতিসংঘ কনভেনশনের অধীনে সমুদ্র আইনে কোনো উপকূলবর্তী দেশ সংশ্লিষ্ট সাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল হিসেবে মালিকানা দাবি করতে পারে।

যদিও দক্ষিণ চীন সাগরের প্রায় ১৩ লাখ বর্গমাইলকে নিজেদের সার্বভৌম অঞ্চল হিসেবে দাবি করে বেইজিং। সাগরের ‘নাইন-ড্যাশ লাইন’ নামে পরিচিত এলাকার মালিকানা দাবির পাশাপাশি সেখানে কৃত্রিম দ্বীপ ও সামরিক ঘাঁটি নির্মাণ করেছে চীন।

তবে মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ব্রুনেই এবং তাইওয়ান দক্ষিণ চীন সাগরে নিজেদের মালিকানার দাবিদার। এ নিয়ে দেশগুলোর বিরোধ শতাব্দি পুরনো। আর এ বিরোধে নিজের মিত্রদের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। সাগরে চীনের সামরিক উপস্থিতির বিরুদ্ধে সরব দেশটি। দক্ষিণ চীন সাগর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌ রুট। প্রতি বছর ওই রুটে ৩.৪ ট্রিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে।

  • সর্বশেষ