শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলরত্ন পুরস্কারের জন্য রোহিতের নাম সুপারিশ

স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক এবং ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার নাম সুপারিশ করা হলো খেলরত্ন পুরস্কারের জন্য। দেশটির সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্নপুরস্কারের জন্য রোহিত ছাড়াও সুপারিশ করা হয়েছে এশিয়ান গেমসে সোনাজয়ী ভীনেশ ফোগাট, টেবিল টেনিস চ্যাম্পিয়ন মণিকা বাত্রা ও প্যারালিম্পিকে সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলুর নাম।

[৩] মঙ্গলবার রাজীব গান্ধী পুরস্কার, অর্জুন সহ অন্যান্য ক্রীড়া পুরস্কারের প্রাপকদের নাম চূড়ান্ত করার জন্য আলোচনায় বসেছিল ভারতের জাতীয় ক্রীড়া খেতাব নির্বাচন কমিটি। যেখানে ২০১৬ সালের পর চারজন ক্রীড়াবিদের নাম সুপারিশ করা হলো রাজীব গান্ধী খেলরত্নর জন্য।

[৪] শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির পর রোহিত শর্মা চতুর্থ ক্রিকেটার যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পাবেন। ১৯৯৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন শচীন টেন্ডুলকার। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর ধোনি পান খেলরত্ন। ২০১৮ সালে খেলরত্ন পান বিরাট কোহলি ও ভারোত্তোলক মীরাবাই চানু।

[৫] ভারতের প্রথম নারী কুস্তিগীর হিসেবে ভীনেশ ফোগাট ২০১৮ এশিয়ান গেমসে সোনা পান। ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনার পাশাপাশি ও এশিয়ান গেমসে নারীদের সিঙ্গলসে ব্রোঞ্জ পান টেবিল টেনিস তারকা মণিকা বাত্রা।

[৬] আর রিও প্যারালিম্পিক গেমসে ইতিহাস তৈরি করেছিলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। হাই জাম্পে তিনি সোনা পান। ২০১৯ সালে খেলরত্ন সম্মান পেয়েছিলেন প্যারালিম্পিয়ান দীপা মালিক ও কুস্তিগীর বজরং পুনিয়া।
-জি নিউজ

  • সর্বশেষ