শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট মহানগর পুলিশ কমিশনারের করোনা শনাক্ত

সিলেট প্রতিনিধি: [২] সোমবার জেলার এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার

[৩] সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মহানগর পুলিশ কমিশনারের করোনা পজিটিভ ফল এসেছে। তবে তাঁর শরীরিক কোনো সমস্যা নেই। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

[৪] এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, সিলেট বিভাগে নতুন করে করোনার সংক্রমণ হয়েছে ৯১ জনের। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জ জেলায় ৫৫ জন ও হবিগঞ্জ জেলায় ৮ জন আছেন। এ নিয়ে বিভাগে কোভিড–১৯ রোগীর সংখ্যা ৯ হাজার ৪৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৩৩ জন, সুনামগঞ্জ জেলায় এক হাজার ৮০৫ জন, হবিগঞ্জ জেলায় এক হাজার ৩৮০ জন ও মৌলভীবাজার জেলায় এক হাজার ২৪২ জন আছেন।

[৫] বিভাগের মধ্যে সুস্থ হয়েছেন সিলেট জেলায় এক হাজার ৬০৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৩৯১ জন, হবিগঞ্জে ৯১২ জন ও মৌলভীবাজারে ৭৫৪ জন। বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১৮ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়