শিরোনাম
◈ রোহিঙ্গাদের স্বদেশে ফেরার আশা, কতটা বদলাবে আন্তর্জাতিক আদালতের রায়ে? ◈ টেকনাফে ৫৬ জিম্মি উদ্ধার, বেরিয়ে এলো পাচারচক্রের ভয়ংকর তথ্য ◈ ঢাকায় দুই রুটে মনোরেল নির্মাণের পরিকল্পনা, চলছে নকশার কাজ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর ◈ যে ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন মালয়েশিয়াগামী কর্মীরা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ◈ নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পর্নসাইটে বিক্রির অভিযোগ! ◈ কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম পরিবর্তন, দায়িত্ব পালনকালে শহীদ ৪ সদস্যের নামে নতুন নামকরণ ◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরি হত্যায় হিজবুল্লাহ জড়ি নয়: আদালত

সিরাজুল ইসলাম: [২] নেদারল্যান্ডসে জাতিসংঘ সমর্থিত লেবানের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ডেভিড রি মঙ্গলবার আরও জানান, অভিযুক্ত হুসেইন হাসান ওনেইসির বিরুদ্ধে মামলা চলবে। তিনি ২ হাজার ৬০০ পৃষ্ঠা রায়ের সারাংশ পড়েন। রয়টার্স

[৩] ওনেইসির আইনজীবী তার মুক্তি দাবি করে বলেন, তাকে দোষী সাব্যস্ত করা যায়- এমন প্রমাণ নেই। এ সময় আদালত বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে শক্ত প্রমাণ রয়েছে। আলজাজিরা

[৪] ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি বৈরুতে রফিক আল-হারিরির গাড়ি বহরে ভয়াবহ বোমা হামলা হয়। এতে তিনিসহ ২২ জন নিহত হন। আহত হন অন্তত ২০০ জন। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করা হয়। পরিকল্পনার জন্য দায়ী করা হয় ইরান সমর্থিত হিজবুল্লাহকে। এ হামলায় সিরিয়ার হাত থাকতে পারে বলেও মনে করা হয়। অভিযুক্ত চারজন হিজবুল্লাহর সদস্য বলে সন্দেহ করা হয়। রফিক আল-হারিরি বর্তমান প্রধানমন্ত্রী সাদ হারিরি বাবা।

[৫] বিচারক মন্ডলীর সভাপতি ডেভিড রে বলেন, সেটা একটা সন্ত্রাসী কার্যক্রম ছিলো। এর উদ্দেশ্যে ছিলো মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা। এ ধরনের কাজ করতে পারে কেবল প্রখর বুদ্ধি সম্পন্ন গোষ্ঠী। এ জন্য দীর্ঘদিন পরিকল্পনা করেছে তারা। এটা সুপরিকল্পিত হামলা। সামরিক বাহিনীর আরও নির্ভুলতা প্রয়োজন ছিলো। সিএনএন

[৬] বিচারক জানেত নসওয়ার্থি বলেন, ওনেইসির ফোন রেকর্ড প্রমাণ করে- তিনি হামলাকারীদের সঙ্গে যুক্ত।

  • সর্বশেষ