শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে বিজেপির পক্ষে ফেসবুকের ইন্ধন যোগানোর অভিযোগ

দেবদুলাল মুন্না: [২] নিরাপত্তা চেয়ে ফেসবুকের ভারতীয় শীর্ষ কর্মকর্তার জিডি।

[৩] ভারতে ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক প্রধান আঁখি দাস সোমবার দিল্লির সাইবার সেলে এ জিডি করেছেন। ভারতে কয়েকদিন থেকে ক্ষমতাসীন বিজেপিকে মুসলিমবিদ্বেষে সুযোগ করে দেয়ার অভিযোগ উঠে ফেসবুকের বিরুদ্ধে। মঙ্গলবার তার অফিস ও বাসা পুলিশ পরিদর্শন করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দু

[৪] আঁখি দাসের অভিযোগ, একাধিক ব্যক্তি অনলাইনে এমন সব পোস্ট বা কনটেন্ট পাবলিশ করছেন যা খুবই হিংসাত্মক। এগুলি আমার জীবনের প্রতি হুমকি।

[৫] তিনি ফেসবুক কর্মীদের বলেন, নরেন্দ্র মোদির দলের লোকজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ভারতে কোম্পানিটির ব্যবসা বিপদে পড়তে পারে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি বেরিয়ে আসে। পুলিশের কাছে দায়ের করা চার পাতার অভিযোগপত্রে আঁখি দাস বলেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ভারতে বিভিন্ন প্রকাশনায় ভুল ও বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে যায়।

[৬] এদিকে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উপর নজর রয়েছে বলে জানিয়েছেন ভারতের পার্লামেন্টের তথ্য-প্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর। তিনি বলেন, আমি অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। এ বিষয়ে ফেসবুকের মতামত জানতে চাওয়া হবে। কারণ ভারতে ফেসবুকে মুসলিমবিদ্বেষী পোস্ট কেন এলাউ করা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়