শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে ২০ আগস্ট থেকে

এম.ইউছুপ রেজা: [২] চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানিয়েছেন, কোভিড সংক্রমণ প্রতিরোধে ১৮ মার্চ থেকে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম শহরের বিনোদন কেন্দ্রগুলো ২০ আগস্ট থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। করোনায় বিনোদন কেন্দ্রগুলো ছাড়াও একে একে বন্ধ করা হয় নগরীর রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, ক্লাব এবং কমিউনিটি সেন্টারগুলোও। দেশ ও জাতির স্বার্থে সেই নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়। তখন থেকেই সামাজিক অনুষ্ঠানে লোকসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে এখন পর্যন্ত।

[৩] জেলা প্রশাসক বলেন, ‘কোভিড সংক্রমণ ক্রমাগতভাবে কমতির দিকে আছে। আমরা ২০ আগস্ট চট্টগ্রাম চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলোর উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছি। তবে স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রে যেতে হবে।’

[৪] উল্লেখ্য, কোভিড সংক্রমণ প্রতিরোধে ১৮ মার্চ চট্টগ্রাম নগর পুলিশ, জেলা প্রশাসন যৌথ সিদ্ধান্তে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, সিআরবি শিরিষতলা, ডিসিহিল, চিড়িয়াখানা, ফয়’স লেক, কর্ণফুলী শিশুপার্ক, আগ্রাবাদ জাম্বুরি পার্ক, চান্দগাঁও স্বাধীনতা কমপ্লেক্সসহ সব বিনোদনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

[৫] পাশাপাশি আনোয়ারার পারকি সৈকত, রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়েরি পার্ক, সীতাকুণ্ড ও বাঁশখালীর ইকো পার্ক, মিরসরাইয়ের মহামায়া লেকসহ সব বিনোদন কেন্দ্রই লকডাউনের আওতায় আনা হয়। সামাজিক অনুষ্ঠানের অনুমতিও দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে বলে প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়