শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুয়াওয়ের বিষয়ে কঠোর অবস্থানেই থাকছেন ট্রাম্প

দেবদুলাল মুন্না:[২] সোমবার ট্রাম্প প্রশাসন এ তথ্য জানায়। এর মাধ্যমে বাণিজ্িযকভাবে চিপ সংগ্রহে প্রতিবন্ধকতা তৈরি করতে চায় ট্রাম্প প্রশাসন। খবর রয়টার্স।

[৩] গত মে মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ প্রতিবন্ধকতা বৃদ্ধির ঘোষণা দেয়। এর ফলে যাতে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রে ডেভেলপ বা তৈরি করা কোনো সফটওয়্যার অথবা প্রযুক্তি ব্যবহার করতে না পারে সেই লক্ষ্য নির্ধারণ করা হয়। হুয়াওয়েকে বিশেষ লাইসেন্স ছাড়া সেমিকন্ডাক্টর কেনার সুযোগও বন্ধ করতে চায় ট্রাম্প প্রশাসন।

[৪] এছাড়া প্রশাসন ২১ দেশের হুয়াওয়ের সাথে সম্পর্কিত আরও ৩৮টি অ্যাফিলিয়েটকে কালোতালিকভুক্ত করেছে। ২০১৯ সালে মে মাস থেকে এই সংখ্যা ১৫২ তে উন্নীত হয়েছে।

[৫] মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, হুয়াওয়ে তাদের ৫জি টেলিযোগাযোগের জন্য বিদেশি সেমিকন্ডাক্টারের ওপর বহুলাংশে নির্ভরশীল। এখন এই নিষেধাজ্ঞা কোম্পানিটির মোবাইল ব্যবসায়ও শেষ পেরেক ঠুকে দিতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকেরা!

  • সর্বশেষ
  • জনপ্রিয়