শিরোনাম
◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৪:২৯ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা মুক্ত হলেন সোহানুর রহমান সোহান

ডেস্ক রিপোর্ট : সস্ত্রীক করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। সোমবার তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এতদিন তারা নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। করোনামুক্ত হলেও শারীরিকভাবে অসুস্থ এ গুণী নির্মাতা। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সোহানুর রহমান সোহান বলেন, ‘সবার দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানি, আজ আমাদের দুজনেরই করোনার ফল নেগেটিভ এসেছে। খবরটা পাওয়ার পর মানসিক শান্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’

করোনামুক্ত হলেও শারীরিকভাবে খুব একটা ভালো নেই সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘শরীর প্রচণ্ড দুর্বল। বিছানা থেকে উঠতে পারি না। মাথা তুলতে পারি না। উঠে দাঁড়ালেও ভারসাম্য রাখতে পারছি না। মনে হচ্ছে, পেছন থেকে কেউ যেন টেনে ধরে রেখেছে। চোখে উঁচুনিচু দেখি। ঠিকমতো পা ফেলতে পারি না। সবমিলিয়ে খুব একটা ভালো নেই শরীর। তবে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আরো আটটি ইনজেকশন বাকি আছে। ডাক্তার বলেছে, আরো সাত দিন আমাকে বেড রেস্টে থাকতে হবে। সবার দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানিতে করোনা নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ।’

এর আগে বেশ কিছু দিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন সোহানুর রহমান সোহান। কোনো গন্ধ পেতেন না, খাবারের স্বাদও পেতেন না। পরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করান। গত ৭ আগস্ট রাতে এ দম্পতির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। একুশে টেলিভিশন

  • সর্বশেষ