শিরোনাম
◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালতের দ্বিতীয় দিনের অভিযানে ৫ মামলা, ৩২ হাজার টাকা জরিমানা

সুজিৎ নন্দী : [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ অভিযানে মোট ১০৩টি স্থাপনা পরিদর্শন করা হয়।

[৩] ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত সোমাবার অঞ্চল-১ এর কলাবাগান এলাকা, অঞ্চল-২ এর নয়াপল্টন এলাকা ও অঞ্চল-৩ এর লালবাগ ও আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

[৪] অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ২৩টি স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি মামলা দায়ের ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ২৪টি স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় এবং ২টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পরিলক্ষিত হয়। এ সময় ২টি মামলা দায়ের ও ৭ হাজার টাকা জরিমানা করেন।

[৬] অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৫৬টি স্থাপনা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল দেখতে পান এবং ১টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে পাওয়া যায়। এ সময় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ