শিরোনাম
◈ ‘শত্রুরা এমন জবাব পাবে, যা কল্পনাও করতে পারবে না’: ইরানের হুঁশিয়ারি ◈ গভীর রা‌তে রিয়াল মা‌দ্রিদের মু‌খোমু‌খি বা‌র্সেে‌লোনা ◈ নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ ◈ শাহজালালে স্বর্ণ উদ্ধার: মেকানিক-হেলপারের মোবাইলে চাঞ্চল্যকর আলামত ◈ যানজট কমাতে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার, শুরু সম্ভাব্যতা সমীক্ষা ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো বি‌সি‌বি ◈ ৭ জানুয়া‌রিএশিয়ান কাপ শুরু, একই গ্রুপে কাতার-জাপান, সহজ গ্রুপে সৌদি আরব ◈ মব কালচার, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে নতুন আইনের উদ্যোগ ◈ আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

কালকিনি প্রতিনিধি: [২] মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দায়ের কোপে ময়না বেগম (২৫) নামে এক স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ পাষান্ড স্বামী সোলাইমান খানকে (৩৫) আটক করে আজ সোমবার দুপুরে জেলহাজতে প্রেরন করেন। এদিকে হত্যাকান্ডের ঘটনায় থানায় একটি মামলা করেছে নিহতের পরিবার। নিহত ময়না জেলা সদর উপজেলার কড়দী গ্রামের আবদুল হাই মোল্লার মেয়ে।

[৩] পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, পৌর এলাকার মিনাজদী গ্রামের আজিজ খানের ছেলে সোলাইমানের সঙ্গে তার স্ত্রী ময়না বেগমের রোববার দুপুরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সোলাইমান উত্তেজিত হয়ে স্ত্রী ময়না বেগমকে এলোপাথারিভাবে দা দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন ময়না বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

[৪] রোববার রাতে সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ হত্যা কান্ডের ঘটনায় কালকিনি থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ঘাতক সোলাইমানকে পলাতক অবস্থায় আটক করেন।

[৫] এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, স্বামীর দায়ের কোপে স্ত্রী ময়না বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়