শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে কোভিড উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

জামাল হোসেন খোকন: [২] চুয়াডাঙ্গা জীবননগর শহরের এক ফুল ব্যবসায়ী সোমবার সকালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে জীবননগর উপজেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

[৩] সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের একটি টিম মৃত দরবেশ আলীর নামাজে জানাজা শেষে করোনা নিয়ম অনুযায়ী ধোপাখালী গ্রামের কবরস্থানে দাফন করে।

[৪] করোনা উপসর্গ নিয়ে মৃত ফুল ব্যবসায়ী উপজেলার ধোপাখালী ব্যাপারীপাড়র মৃত জাহা বক্সের ছেলে দরবেশ আলী (৩৮)। তিনি শহরের কালীগঞ্জ রোড সংলগ্ন কাজী টাওয়ারের ফুলের ব্যবসা করতেন।

[৫] জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মৃত দরবেশ আলী রোববার সকালে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সোমবার সকালে তিনি মারা যান।

[৬] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দরবেশ আলী শরীরে জ্বর, হাঁচি-কাশি, ডায়রিয়া ও গলায় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তার শরীরে করোনা ভাইরাসের সকল উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়