শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুমধুম সীমান্তে ১লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ার পার্শবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

[৩] সোমবার (১৭আগষ্ট) কক্সবাজার ৩৪ বিজিবি’র নিয়ন্ত্রিত রেজু আমতলী বিওপিথর সদস্যদের অভিযানে পরিত্যাক্ত এসব ইয়াবা উদ্ধার করা হয়।

[৪] অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-পরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, কতিপয় ইয়াবা কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী বিওপি সদস্যরা আমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়।

[৫] বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।

[৬] বিজিবিও ৮ রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লুঙ্গী মোড়ানো ব্যাগ থেকে ১লাখ ৪০হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়