শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে নিখোঁজের ২২ দিন পর রিক্সা চালকের কঙ্কাল উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি : [২] ঈশ্বরদীতে নিখোঁজের প্রায় ২২ দিন পর শফিকুল মন্ডল (৪৫) নামের এক রিক্সা চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

[৩] রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার অরোণকোলা এলাকায় সুগারক্রপ গবেষণা কেন্দ্রের আখ মাঠ থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

[৪] নিহত শফিকুল সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া গ্রামের নাজিম মন্ডলের ছেলে।

[৫] স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, সুগারক্রপ গবেষণা কেন্দ্রের আখের মাঠে একটি কঙ্কালের অংশ বিশেষ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের অংশ বিশেষ ও তাঁর গায়ের পোশাক থানায় নিয়ে যায়। স্বজনরা জানান, থানায় রাখা পোশাক দেখেই পরিচয় নিশ্চিত হন তারা।

[৬] নিহত ব্যক্তির বাবা নাজিম মন্ডল জানান, পুরাতন ব্যাটারী বিক্রি নিয়ে একই এলাকার বাবলু ওরফে মগা বাবলুর ছেলে সাব্বিরের সাথে তাঁর ছেলে শফিকুলের ঝামেলা চলছিলো। ব্যাটারীর বদলে সাব্বির তাঁর ছেলের কাছে ইট দিয়ে ৪ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে সাব্বির আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছিল। ঘটনার এক সপ্তাহ পর থেকেই শফিকুলকে নিখোঁজ ছিল। তাঁর ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই শফিকুল মন্ডলকে হত্যার পর গুম করা হয়েছিল।

[৭] ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং জড়িতরা পুলিশের নজরে রয়েছে। অতি অল্প সময়ের মধ্যে আসামী গ্রেপ্তার হবে বলেন তিনি।

[৮] গত ২৭ জুলাই শফিকুল নিখোঁজ হয়েছেন বলে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা নাজিম মন্ডল। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়