শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর আদর্শ আর শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস রাখার আহবান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

আনিস তপন : [২] রোববার পিরোজপুরের নাজিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে নাজিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান মন্ত্রী শ ম রেজাউল করিম।

[৩] প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সাদা মনের ত্যাগী মানুষ ছিলেন। মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দেয়া মানুষ ছিলেন। তিনি বাঙালির অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেননি।

[৪] তিনি বলেন, শেখ হাসিনাকে অন্তত উনিশ হার হত্যার চেষ্টা করা হয়েছে। তবু তিনি কীভাবে বাঙালির স্বার্থকতা আসবে, কীভাবে বাঙালির অর্থনৈতিক উন্নতি হবে, সমৃদ্ধি হবে, দারিদ্র্য থাকবে না, অনুন্নত অবস্থা থাকবে না, সে জন্য পরিশ্রম করছেন। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। না হলে আবার রাজাকার ও দুর্নীতিবাজরা আসবে, আবার সন্ত্রাস হবে, আবার টেন্ডারবাজী হবে।

[৫] রেজাউল করিম বলেন, পঁচাত্তর সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও ঘাতকরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে, নেতাদেরকে হত্যা করেছিলো।

[৬] তিনি বলেন, এখনও যে ঘাতকরা নেই তা বিশ্বাস করার কোনো কারণ নেই। তাই ছদ্দবেশী, হাইব্রিড আর অতি উৎসাহীদের থেকে সতর্ক থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়