শিরোনাম
◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ  ◈ ২৫ মার্চ দোহায় বসছে আইসিসির বোর্ড সভা ◈ দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশে পর্যটক ভিসা আজ থেকে চালু ◈ প্রতি কিলোমিটারে ৩,৬১৮ কোটি টাকা খরচ, আগের চেয়ে দ্বিগুণ ব্যয় নতুন দুই মেট্রোরেলে ◈ সাকিব আল হাসান ফিট থাকলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন: আশরাফুল

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ঠে নিহত ২

খোরশেদ আলম, শেরপুর : [২] শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে ২ সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, উপজেলা সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০) ও ইয়াকুব আলী (৩৫)।

[৩] শনিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

[৪] পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে ইয়াকুব আলী গোসল করে ভিজা লুঙ্গি বিদ্যুতায়িত তারে শুকাতে গেলে বিদ্যুতের তারের সাথে ঝুলে থাকে। পরে বড়োভাই ইউসুফ আলী ছোটভাইকে স্পর্শ করলে উভয়েই বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

[৫] জানা গেছে, ২ ভাইয়ের প্রতি জনের ২জন করে ৪ সন্তান রয়েছে। বড় ভাই ইউসুফ আলী ঢাকায় কাপড় ব্যবসায়ী ছিলেন। ছোট ভাই ইয়াকুব আলী একজন কৃষক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকে লাশ দেখতে উৎসুক জনতা ওই বাড়িতে ভীড় করে।

[৬] খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, এসআই সাইদুল ইসলাম খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়