শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী প্রতিনিধি : [২] ঈশ্বরদী বিমানবন্দর সড়কের সিসিডিবি কার্যালয়ের সামনের সড়ক থেকে শনিবার (১৫ আগস্ট) রাতে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

[৩] আটক মাদক ব্যবসায়ীর নাম হারুন আর রশিদ (২২)। সে রাজশাহীর গোদাগাড়ি থানার রামনগর গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে।

[৪] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক ভূপতি কুমার বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারে রাজশাহী থেকে এক মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির উদ্দেশ্যে সিএনজিতে করে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে। পরে টহল দল সেখানে উপস্থিত হয়ে রশিদকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি চালিয়ে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। পরে আটক মাদক ব্যবসায়ীকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

[৫] ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আটককৃত রশিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়