শিরোনাম
◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির ◈ ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ◈ ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, সমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর কম দেখাচ্ছে ◈ গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাক জ্বালিয়ে দিল জনতা ◈ সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কো‌তে এক মাস শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে ◈ আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ◈ শুভেন্দুর নেতৃত্বে আস্থা, প্রশংসায় শেখ হাসিনা ◈ ড্রোনের পর এবার সমুদ্রের নিচে তুরস্কের নতুন ‘গোপন ঘাতক’, উন্মোচিত প্রথম দেশীয় মিনি-সাবমেরিন

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটগ্রামে মেয়েকে বাঁচাতে ছেলের লাঠির আঘাতে মা হাসপাতালে

নুুুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : [২] শনিবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পূর্ব বটতলী বাজার ডাঙ্গীরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

[৩] জানা গেছে, মৃত তফির উদ্দিনের ৬ পুত্র ও ১ মেয়ের মধ্য বেশ কিছু দিন ধরে বাবার কাছ থেকে প্রাপ্ত জমির ভাগাভাগি নিয়ে দ্ব›দ্ব চলছে আসছে। ৬ ভাইয়ের মধ্যে ৫ ভাইয়ে বোন মালেকা বেগমকে তার সুবিধামত স্থানে বসতবাড়ি তৈরীর জন্য প্রস্তাব দিলেও মোজাফফর আলী নামে এক ভাই এতে বাঁধা দেয়। বোন মালেকা বেগম শনিবার দুপুরে তার ৫ ভাই ও মা জমিনা বেগমকে নিয়ে বাবার কাছ থেকে প্রাপ্ত জমিতে বাড়ি তৈরির চেষ্টা করলে অপর ভাই মোজাফফর আলী ও তার লোকজন দলবদ্ধ হয়ে মালেকা বেগমের ওপর হামলা করেন।

[৪] এ সময় মেয়েকে বাচাঁতে বৃদ্ধা মা জমিনা বেগম এগিয়ে এলে মোজাফফর আলী লাঠি দিয়ে তার বৃদ্ধা মা জমিনা বেগমও মারধর করেন। এ সময় মোজাফফর ও তার স্ত্রী, শ্বশুর ও শাশুড়ীসহ তার লোকজনের হামলায় বৃদ্ধা জমিনা বেগম, মালেকা বেগমসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

[৫] পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, ভাই বোনদের মধ্যে জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ চলে আসছে। এ নিয়ে আগেও একটি মামলা হয়েছে। আজ আবারও তাদের মধ্যে মারামারি হয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : মিনহাজুল আবেদীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়