শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরে সতর্কতা

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদশ সফর না করতে মার্কিন নাগরিকদের চূড়ান্তভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার। এছাড়াও দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশ আফগানিস্তান, ভারত ও ভুটানে মার্কিন নাগরিকদের জন্য অভিন্ন মাত্রা বা লেভেলের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।

সস্প্রতি স্টেট ডিপার্টমেন্টের জারি করা লেভেল ফোর ট্রাভেল এডভাইজরি বা রেড এলার্টে বলা হয়েছে, এ মুহূর্তে বাংলাদশ সফর না করতে মার্কিন নাগরিকদের চূড়ান্তভাবে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার। এছাড়া দক্ষিণ এশিয়ার আরও তিনটি রাষ্ট্র আফগানিস্তান, ভারত ও ভুটানে মার্কিন নাগরিকদের জন্য অভিন্ন মাত্রা বা লেভেলের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সর্বশেষ গত ৬ আগস্ট ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়েছে। বিভিন্ন দেশের কোভিড-১৯ পরিস্থিতি ছাড়াও ক্রাইম রেট, সন্ত্রাসের ঝুঁকি, বিভিন্ন গোষ্ঠীর বা দলের অভ্যন্তরীণ বা উপদলীয় কোন্দল এবং বিদেশিদের অপহরণের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও করোনা পরিস্থিতির সঙ্গে পেটি ক্রাইম, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকির বিষয়টি বিবেচনায় এসেছে এবং সতর্কতার মাত্রা বা লেভেলে পরিবর্তন অর্থাৎ উচ্চ সতর্কতা অবলম্বনে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে স্টেট ডিপার্টমেন্টের নোটিশে উল্লেখ করা হয়েছে।

বড় শহরগুলোতে পেটি ক্রাইম অর্থাৎ ছিনতাই, লুট, অপদস্ত করা বা ড্রাগ ট্রাফিকিংয়ের ঘটনা ঘটে। তাও স্থান এবং সময় বিবেচনায় ঝটিকা বা আচমকা ঘটনাগুলো ঘটে যায়। সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত ঘটনাগুলোও আচমকাই ঘটে। ফলে সার্বিক পরিস্থিতি পর্যলোচনায় এসব দেশ সফর করতে পারেন এমন মার্কিন নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।বাংলানিউজ

  • সর্বশেষ