শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির ঘটনায় ১ ছাত্রসহ গ্রেফতার ৭

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ প্রতিনিধি : [২] শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

[৩] জানা গেছে, গ্রেফতারকৃত ৭জন হলেন- বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ছাত্র ও গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বিল্লাল শরীফের ছেলে মাসরুল ইসলাম পনি শরীফ (২৩), একই উপজেলার বরফা শেখপাড়ার আবুল হোসেন শেখের ছেলে আ. রহমান সৌরভ শেখ (১৯), বরফা মধ্যপাড়ার আইয়ুব শেখের ছেলে হাসিবুর রহমান ওরফে শান্ত ওরফে কাকন (১৯), বরফা গ্রামের কামাল পাশা মিনার ছেলে নাইম উদ্দিন (৯), কুমিল্লার দেবিদ্ধার থানার ইন্দ্রাকচর গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫), ময়মনসিংহের কোতোয়ালী থানার চোরখাই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (২৪) ও মাদারীপুরের রাজৈর উপজেলার বিশমপুরদী গ্রামের সালাম হাওলাদার ছেলে নাজমুল হাসান (১৯)।

[৪] গ্রেফতার ৭ জনের মধ্যে দুলাল ও কবিরকে চোরাই ৩৪টি কম্পিউটাসহ ঢাকার ক্রিস্টাল ইন হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর ঢাকা, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোর চক্রের অন্য ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

[৫] মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, চুরির ঘটনায় আটক চোরদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরকে দ্রæত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা : মিনহাজুল আবেদীন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়