শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বনানীতে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত চিত্রশিল্পী মুর্তজা বশীর

শরীফ শাওন : [৩] শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কোভিডে মারা যান স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত এই খ্যাতিমান চিত্রশিল্পী (ইন্নালিল্লাহে.....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বনানী কবরস্থানে স্ত্রী আমিনা বশীরের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

[৪] দেশবরণ্য এই চিত্রশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৫] শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মুর্তজা বশীরের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

[৬] প্রধানমন্ত্রী বলেন, চিত্রকলার বিকাশে মুর্তজা বশীর যে অনন্য অবদান রেখেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে তা অনুপ্রেরণা জোগাবে।

[৭] প্রয়াত মুর্তজা বশীরের মেয়ে মুনীরা বশীর বলেন, দীর্ঘদিন থেকেই বাবা হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। এর আগেও হাসপাতলে নেওয়া হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার রাত ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে তার কোভিড শনাক্ত হয়।

[৮] মুর্তজা বশীর উপমহাদেশের প্রখ্যাত বহুভাষাবিদ, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্’র সন্তান। চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায়।
সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ