শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মত শাহাদাৎ বার্ষিকী পালন বিকল্পধারার, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের শপথ নিতে হবে : বি. চৌধুরী

শাহানুজ্জামান টিটু :[২] বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী অডিও বক্তৃতায় বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নিষ্ঠুরতম অধ্যায় রচিত হয়েছিল। আমাদের জন্য এটি একটি লজ্জাজনক দিন। এদিন স্বাধীনতার অগ্রদূত, বাংলাদেশের রাজনৈতিক চিন্তার এবং মুক্তিযুদ্ধের অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছিল। জাতির জন্য এটা ছিল শোকাবহ এক লজ্জাজনক দিন। সুতরাং তাঁর এই মহাপ্রয়াণ দিবসে আমাদের শপথ নিতে হবে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়নের।

[৩] তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে। বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধ করে না, তারা দেশের মানুষকেও শ্রদ্ধা করে না। তারা মুক্তি সংগ্রামকেও শ্রদ্ধা করে না।

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বঙ্গন্ধুর আদর্শ থেকে এক পাও পিছু না হটার আহবান জানিয়ে বি. চৌধুরী বলেন, আপনার মধ্যে অনেকগুণ আছে, যেটা বঙ্গবন্ধুর সাথে মিলে যায়। আমরা আশা করি বঙ্গবন্ধুর আদর্শ থেকে আপনি প্রেরণা পাবেন। তিনি বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়নই শেষ কথা নয়, দেশের দরিদ্র মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে আপনাতে তা নিশ্চিত করতে হবে।

[৫] বিকল্পধারা বাড্ডার কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোরআন খানি, মিলাদ ও দোয়া মহফিল শেষে বঙ্গবন্ধুর কর্ম ও জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়