শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে কাশ্মীরে পালিত হয় কালো দিবস

ইমরুল শাহেদ : [২] নিয়ন্ত্রণ রেখার দুই অঞ্চলেই এই দিবসটি পালন করা হয়। এই দিনে জম্মু ও কাশ্মীর রয়েছে পুরোপুরি লকডাউনে। এক্সপ্রেস ট্রিবিউন, দুনিয়া নিউজ

[৩] হুরিয়াত নেতা সৈয়দ আলী গিলানি এ দিনে পূর্ণ ধর্মঘটের ডাক দেন। হুরিয়াত আওয়ামী অ্যাকশন কমিটির চেয়ারপার্সন মীরওয়াইজ উমর ফারুক এবং হুরিয়াত ফোরামের সকল প্রতিষ্ঠান এই ধর্মঘটে সমর্থন দিয়েছে। জম্মু এ্যান্ড কাশ্মীর ন্যাশনাল ফ্রন্টও কাশ্মীরিদের ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালনের আহŸান জানিয়েছে।

[৪] গিলানি এক বার্তায় বলেছেন, যে জাতি অন্যের স্বাধীনতা দখল করে এবং অন্যকে তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করে, তার স্বাধীনতা উদযাপনের প্রতিটি অধিকারই হারিয়ে যায়। তারা ভারতের স্বাধীনতা দিবসে পূর্ণ ধর্মঘট পালন করে দিল্লি ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বার্তা দিতে চায় যে, ভারত কাশ্মীরকে দখল করে রেখেছে এবং স্বশাসনের জন্য তারা তাদের সংগ্রাম চালিয়ে যাবেন।

[৫] অল পার্টিজ হুরিয়াত কনফারেন্সের মুখপাত্র এক বিবৃতিতে উল্লেখ করেন, সকল মানবিক এবং নাগরিক অধিকার অত্যন্ত নিষ্ঠুরভাবে কেড়ে নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লংঘন করেছে ভারত।

[৬] কালো দিবস পালনের আহবান জানিয়ে ওয়ারসিন-ই-শুহাদা জম্মু এ্যান্ড কাশ্মীর এবং তেহরিক-ই-আজাদী জম্মু এ্যান্ড কাশ্মীর শত শত পোস্টার ছড়িয়ে দিয়েছে শ্রীনগর, বদগাম, ইসলামাবাদ, পুলওয়ামা এবং বিভিন্ন এলাকায়। সেই পোস্টার দেখা গেছে ওয়াল, পিলার ও খুঁটির মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়