শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁও হাসপাতালের ৭ চিকিৎসক কোভিডে আক্রান্ত

সাদ্দাম হোসেন: [২] চিকিৎসকরা এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ফলে চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে।

[৩] শনিবার (১৫ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে এ জেলায় ।

[৪] তিনি বলেন, কোভিড-১৯ এ ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসককে এম কামরুজ্জামান সেলিমের বাবা-মাসহ বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫’শ ৯৬জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৩০২জন।

[৫] কোভিড-১৯ এ যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন- ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.নাদিরুল আজিজ চপল, শিশু বিশেষজ্ঞ ডা.শাহজাহান নেওয়াজ, চক্ষু বিশেষজ্ঞ ডা.আশরাফুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডা.রোকেয়া সাত্তার, কার্ডিওলজিস্ট ডা.রেজাউল করিম শিপলু, মেডিকেল অফিসার ডা.জিপি সাহা, রানীশংকৈল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান। । অন্যদিকে হরিপুর উপজেলার পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি হেলথ চিকিৎসক (সেকমো) জাকারিয়া হোসেন (৫৮) করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ।

[৬] সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কর্মকতার্ নজরুল ইসলাম সহ ৭জন নার্স ও কর্মচারি আক্রান্ত হয়েছিলেন। এখন তারা পুরোপুরি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন ।

[৭] গত ২৪ ঘণ্টায় ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে আওয়ামীলীগ নেতা রওশন আলীসহ ১০জন মারা গেল। আর নতুন করে আক্রান্ত হয়েছে আরো ২৭ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ