শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতির প্রশ্নে ছাড় নয়, যতদিন বেঁচে আছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো : স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজি

লাইজুল ইসলাম : [২] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আমাদের নতুন সময়কে অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, পেছনের কথা বাদ দিয়ে সামনের দিকে তাকাতে হবে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, আজকের এদিনে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার শিকার হন। প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানা বেঁচে যান। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। আমরা তার নির্দেশনায় স্বাস্থ্য বিভাগকে দুর্নীতি মুক্ত করে মানুষের সেবায় কাজ করে যেতে চাই।

[৪] তিনি বলেন, আমরা পেছনের কথা আর শুনতে চাই না। যতদূর সম্ভব আমরা নতুন করে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা মাঠ পর্যায়ে পৌঁছে দেবো। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের যে প্রতিজ্ঞা, সেই কাজটুকু যাতে আমরা সততার সঙ্গে করতে পারি আজকের এই শোক দিবসে সেটাই আমাদের প্রত্যয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়