শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবার লাশটি আমার আবছা স্মৃতির একমাত্র অবলম্বন : মেয়র তাপস

সুজিৎ নন্দী : [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, আজকের এ দিনে দুঃখ ভারাক্রান্ত মনে প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকারী যারা এখনও বেঁচে আছে তাদেরকে যেন দ্রুত দেশে ফিরিয়ে বিচার কাজ সম্পন্ন করা হয়। যাতে অতি দ্রুত বাঙালি কলঙ্কমুক্ত হতে পারে। যাতে জাতির পিতাসহ সকলের আত্মা শান্তি পায়।

[৩] শনিবার ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র তাপস। এরপরে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বঙ্গবন্ধুর সব খুনির শাস্তি না হলে স্বাধীন বাংলাদেশের দায় মিটবে না। তাই কলঙ্কমুক্ত হতে অধরা ৫ খুনিকে দেশে এনে বিচার করতে হবে। সম্পাদনা : রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়