শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় জাল পাসপোর্ট-ভিসা তৈরি করায় দুই বাংলাদেশিসহ তিন জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ

সিরাজুল ইসলাম: [২] অবৈধ অভিবাসীদের কর্মক্ষেত্র কমে যাওয়ার সুযোগ নিয়ে তারা জাল পাসপোর্ট ও ভিসা তৈরি করে সরবরাহ করতো। শুক্রবার দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের বলেন, প্রকৃতপক্ষে এই সিন্ডিকেটের বেশিরভাগ গ্রাহকরা মালয়েশিয়ায় চাকরি পাওয়া আরও সহজ করার জন্য জাল ডকুমেন্টটি কেনেন।

[৩] তিনি বলেন, নিয়োগকারীরা পাসপোর্ট-ভিসা ছাড়া নিয়োগ দেন না। এ সুযোগ নিচ্ছিলেন প্রতারকরা। অবৈধ অভিবাসীরা জাল পাসপোর্ট, কাগজপত্র কিনে বিভিন্ন কল-কারখানায় কর্মরত রয়েছেন।

[৪] তবে তিনি আটকদের নামপরিচয় বলেননি। এ ধরনের অভিযান আরও চলবে বলে তিনি ইঙ্গিত দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়