শিরোনাম
◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ ◈ আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণ’ করার পরিকল্পনা ইরানের

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শোক দিবস উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

মতলব প্রতিনিধি : [২] জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

[৩] আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমানের উদ্যোগে শুক্রবার উপজেলার মোহনপুর কাজী বাড়িতে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

[৪] এ সময় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিল্পপতি কাজী মিজানুর রহমান, আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়।

[৫] অনুষ্ঠানে কাজী মিজানুর রহমান বলেন ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। যা বাঙালি জাতির জন্য কলঙ্কের। বঙ্গবন্ধু বেঁচে আছেন সবার আত্মায়। বিশ্ব মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশ পরিচালনা করছেন। তাই বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে। আমাদের নেত্রীর নির্দেশে আমরা গরিব-দুঃখী ও প্রতিবন্ধীদের সহায়তা অব্যাহত রেখেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়