শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

আব্দুল্লাহ আল আমীন: [২] পুলিশের পরিচয়ে সড়কে চাঁদাবাজি করে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শফিকুল ইসলাম ওরফে শফিক।

[৩] তদন্তকালে ডিবি মহাসড়কের ভিডিও ফুটেজ দেখে ঐ রাতে অপরাধীর মটরসাইকেলের পিছিনে বসা গরু ব্যবসায়ীকে সনাক্ত করে ডিবি পুলিশ নিশ্চিত হয় ঐ মোটরসাইকেল চালাকই ঘটনাকারী।

[৪] যার পরনে থ্রি কোয়াটার প্যান্ট এবং টি-শার্ট ছিল। এরই সূত্র ধরে ডিবি পুলিশ বৃহ¯প্রতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়নার মোড় নামক স্থান থেকে শফিকুল ইসলাম ওরফে শফিককে গ্রেফতার করে।

[৫] তার পিতার না হাবিবুর রহমান। সে টঙ্গির সাতরং ওয়াবদা গেইটের বাসিন্দা। তার হেফাজত থেকে ছিনিয়ে নেয়া মোবাইল, টাকা ও ঐ রাতে অপরাধকাজে ব্যবহৃত মটরসাইকেলসহ থ্রি-কোয়াটার প্যান্ট, টি-শার্ট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

[৬] এ ঘটনাটি পুলিশের দৃষ্টি গোচরে আসলে পুলিশ সুপার মোহা.আহমার উজ্জামানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাঠে নামে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়। ঐ মামলার তদন্তভার ডিবিকে প্রদান করা হয়।

[৭] এছাড়া ডিবির এসআই মলয় চক্রবর্তী পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইলের নবিয়াবাদ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সোহরাবকে গ্রেফতার করে। এছাড়াও এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর চরপাড়া থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক দেলোয়ার হোসেন ওরফে ডালিমকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়