শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে পাহাড়তলীতে একটি বস্তিতে আগুন, দুজন নিহত

তন্নীমা আক্তর : [২] চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। এতে এক শিশুসহ দুইজন মারা গেছে। আহত হয়েছে ১৫ জন। আজ শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনায় বস্তির ৩৫টি ঘর পুরো ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এনটিভি, বাংলাদেশ প্রতিদিন

[৩] এলাকার কয়েকজন বাসিন্দা জানান, নগরীর পাহাড়তলী আজম নগর জনতা বস্তিতে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বস্তি এলাকার ৩৫টি ঘর আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ সময় উদ্ধার করা হয় দুইজনের মরদেহ। এর মধ্যে রাসেল নামে এক শিশু ও আয়েশা বেগম এক নারী রয়েছে। দুটি লাশ আগুনে পুড়ে বিকৃত হয়ে যায়। অগ্নিকাণ্ডে তাহের নামের একজন নিখোঁজ আছে বলে জানায় এলাকাবাসী।

[৪] ফায়ার সার্ভিসের উপপরিচালক আজিজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর নয়টি ইউনিট কাজ করে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ অবস্থায় এক শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়