শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের কোভিডনীতি ‘পঙ্গু,’ দীর্ঘস্থায়ী হতাশা সৃষ্টি করবে বললেন ট্রাম্প

রাশিদ রিয়াজ : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কোভিড পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীর সমালোচনার জবাবে বলেছেন বাইডেন এই মহামারী মোকাবেলায় পরাজয়বাদী নীতি গ্রহণ করেছেন। ট্রাম্প ফের লকডাউন আরোপের বিরুদ্ধে বলেন এর আগে এ নিয়ে সতর্ক করায় প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা দশলাখের নীচে নেমে গেছে। সিএনএন

[৩] ট্রাম্প দাবি করেন মার্কিন নাগরিকদের কয়েকমাস ধরে তাদের বেসমেন্টে আটকে রাখার বৈজ্ঞানিক পদ্ধতি প্রত্যাখ্যান করেছেন। বাইডেন মার্কিন অর্থনীতিকেই শাটডাউন করতে চাচ্ছেন। স্কুল বন্ধ করতে চান ও সামাজিক জীবনকে রুদ্ধ করে দিতে চান। এজন্যে বাইডেন ফেডারেল ডিক্রি ব্যবহার করতে চান।

[৪] হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প আরো বলেন, শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আবাসন বাজারও গতি ফিরে পাচ্ছে। অর্থনীতি ফের সচল হচ্ছে। আগামী বছরে অর্থনীতির সব সূচকে আমরা রেকর্ড সৃষ্টি করবে যা কোভিডের আগের পরিস্থিতিকে ছাড়িয়ে যাবে।

[৫] ট্রাম্প বলেন বাইডেন এমন এক সময় শাটডাউনের কথা বলছেন যখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইতিমধ্যে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। বাইডেন আরো তিন মাস শাটডাউনের পরামর্শ দিলে ট্রাম্প তার কড়া সমালোচনা করেন এভাবেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়