শিরোনাম
◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউস থেকে মনোনয়ন গ্রহণের ভাষণ দেয়ার প্রস্তাব ট্রাম্পের

লিহান লিমা: [২] নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রাথমিক মনোনায়নে রেকর্ড গড়ে এ মাসের শেষ ভার্চুয়াল সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়ন গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য হিন্দু

[৩] প্রথমে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে সম্মেলন হওয়ার কথা থাকলেও পরে ফ্লোরিডার জ্যাকসনভেলিতে স্থানান্তর করা হয়ে। তবে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আবারও বাতিল করা হয়। ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলই অনলাইনে সম্মেলনের সিদ্ধান্ত নেয়।

[৪] ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে মনোনায়ন গ্রহণ করবেন, মনোনায়ন গ্রহণের ভাষণ ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে দেবেন তিনি। অন্যদিকে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হোয়াইট হাউসের উদ্যান থেকে রিপাবলিকান দলের মনোনায়ন গ্রহণের ভাষণ দেয়ার ইচ্ছে প্রকাশ করেন।

[৫] ট্রাম্প আরও বলেন, এটি করলে আইন প্রয়োগকারী সংস্থা এবং সিক্রেট সার্ভিসের সদস্যদের জন্য কাজ করাও সহজ হবে।

[৬] সমর্থকদের সামনে মনোনয়ন গ্রহণের প্রসঙ্গে ট্রাম্প বলেন, নির্দিষ্ট কিছু সমর্থকদের আমরা সঙ্গে নেবো। একটি বড় উদ্যানে এই আয়োজন করা হবে। বড় ধরনের জমায়েত হবে।

[৭] তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রবল নিন্দা ও সমালোচনা করেছেন বিরোধীরা। কিছু রিপাবলিকানও এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি হিচ আইনের লঙ্ঘন করতে পারে। এই আইনে প্রশাসন ও সরকারি দায়িত্বে থাকা অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডে বিধি-নিষেধ রয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ