শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে কুরুচিপুর্ন পোস্ট দেয়ার অভিযোগে চলচ্চিত্র অভিনেতা জামাল গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] চলচ্চিত্র অভিনেতা জামাল পাটোয়ারীকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

[৩] এর আগে মানহানিকর ফেসবুক পোস্ট, কুরুচিপূর্ণ ভিডিও প্রচার করার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। যার মামলা নম্বর ৮/১৭৮।

[৪] জায়েদ খান বলেন, জামাল পাটোয়ারী ফেসবুকে বিভিন্ন সময় আমাকে নিয়ে বানোয়াট ভিত্তিহীন কথা বলেছেন। এমন কিছু মিথ্যা নোংরা কথা বলেছেন, যা আমাকে সামাজিকভাবে হেয় করেছে। এ কাজ তিনি একবার করেননি, একাধিকবার করেছেন। এছাড়াও এরকম মিথ্যা-বানোয়াট, কুরুচিপূর্ণ ভিডিও যারা প্রকাশ করছে ও এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়