শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর উন্নয়ন কেন্দ্রে শিশুদের হত্যা ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে লিগ্যাল নোটিশ

নূর মোহাম্মদ : [২] শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছউদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান। মন্ত্রীপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিআইজি প্রিজন, যশোরের জেলা প্রশাসক এবং যশোর শিশুউন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ককে ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়।

[৩] প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে নোটিশে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

[৪] নোটিশে বলা হয়, বিভিন্ন সময় কর্তৃপক্ষের অনিয়মের প্রতিবাদ করায় আটক শিশুদের অমানুষিক নির্যাতন করা হতো বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যশোর উন্নয়ন কেন্দ্রে কর্তৃপক্ষের নির্যাতনে ৩ শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও বেশ কয়েকজন। সংশোধনাগারে আটকদের উপর নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়