শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেন্টিলেটরেই আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, শারীরিক অবস্থা অপরিবর্তিত

আসিফুজ্জামান পৃথিল : [২] ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আর অবনতি হয়নি। আর্মি রিসার্চ অ্যান্ড রেফারল হাসপাতাল এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। হিন্দুস্তান টাইমস

[৩] বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রণব মুখার্জির অবস্থা স্থিতিশীল, তবে তিনি অচেতন অবস্থাতেই আছেন এবং তাকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়েছে।’ সম্প্রতি পড়ে গিয়ে মাথায় আঘাত প্রণব, তারপরেই তার মাথায় অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। এনডিটিভি

[৪] সেই চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হলে দেখা যায় করোনাও বাসা বেঁধেছে তার শরীরে। গত সোমবার তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়, কিন্তু তারপরে তার অবস্থার উন্নতি না হলে তাকে ভেন্টিলেটর সহযোগিতায় রাখা হয়।

[৫] গত কয়েকদিন ধরেই প্রচার হচ্ছিল প্রণব মুখার্জির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই প্রসঙ্গে তার ছেলে অভিজিৎ মুখার্জি বুধবার জানান, তার বাবার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তিনি একটি টুইট করে জানান একথা। প্রণব পুত্র লেখেন, আপনাদের সকলের প্রার্থনায় আমার বাবার রক্তচাপ এখন অনেকটাই স্থিতিশীল। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আপনার এই প্রার্থনা চালিয়ে যান এবং আমার বাবা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্যও প্রার্থনা করুন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়