শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে স্রোতে ভাসিয়ে নিলো রাস্তাঘাটসহ কালভার্ট

মোঃ সোহাগ হোসেন, মির্জাগঞ্জ প্রতিনিধি : [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে তীব্র স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে কালভার্টসহ রাস্তা। জানাযায়, জোয়ের কারনে শ্রীমন্ত নদীর পানি বৃদ্ধি পেয়ে ও বেগহীন স্রোতের তোপে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মরহুম ইয়ার উদ্দীন খলিফা সাহেব (রঃ) এর মাজারে র দক্ষিণ দিকে চর এলাকার রাস্তা ও কালভার্ট ভাসিয়ে নিয়ে গেছে। ফলে ভাসছে চর এলাকার লোকবাসী।পানিতে তলিয়ে আছে আউশ ধানের বীজ। চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ওই এলাকার লোকজন ভাঙা স্থলে রাস্তার উপরে স্যাকো দিয়ে চলাচল করছে।

[৩] স্থানীয়রা জানান, দীর্ঘ বছর ধরে রাস্তাটি ভাঙা অবস্থায় পরে ছিলো। ভাঙা চুড়া রাস্তা দিয়ে তবুও কষ্ট করে চলাচল করা যেতো কিন্তু কয়েকদিন আগে জোয়ারের পানিতে একটি কালভার্ট ও রাস্তটির বিভিন্ন যায়গায় ভেঙে যায়। এ যেন মরার উপরে খারার ঘাঁ। উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার হলেও এই রাস্তাটি যেন কারও নজরে আসে না।

[৪] সরেজমিনে দেখা যায়, রাস্তাটি বেশ কয়েক যায়গা সম্পূর্ণভাবে ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ভাসিয়ে নিয়ে গেছে কালভার্ট। রাস্তা বিভিন্ন যায়গায় দেখে মনে হয় ছোট ছোট খাল।রাস্তার উপরে রয়েছে স্যাকো। আর এই স্যাকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এলাকাবাসী। এলাকার ইমরান মল্লিক বলেন,মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব (রঃ) মাজারের দক্ষিন পাশে চরপারা এলাকার এই রাস্তাটির অবস্থা খুবই শোচনীয়। মাজার থেকে দঃ মির্জাগঞ্জে প্রবেশের রাস্তা এটি। মির্জাগঞ্জ মাজারের মধ্যবর্তী হওয়ার পরেও দীর্ঘকাল ধরে রাস্তাটিতে অসহনীয় দূর্ভোগ চলছে। এ রাস্তার দুপাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা বিদ্যমান।

[৫] অসংখ্য বার এই রাস্তা সংস্কার নিয়ে স্থানীয়রা জোরালো দাবী জানিয়েছেন এবং সাংবাদিক বৃন্দও নিজ নিজ পত্রিকায় ক্রমাগত রিপোর্ট করেছেন, তা অরণ্যে রোদন, নিস্ফল আবেদন হয়ে রয়েছে।
মাজারের একেবারে অভ্যন্তরে বিধায় জনগুরুত্বের দিক থেকে অবশ্যই রাস্তাটি অগ্রাধিকারযোগ্য।

[৬] স্থানীয় ইউপি সদস্য মোঃ সাব্বির হোসেন ইসমাইল বলেন, জোয়ারের চাপে রাস্তা ও কালভার্টটি ভেঙে যাওয়া খুবই সমস্যা হচ্ছে এলাকাবাসীর। জোয়ারের সময় ভাঙ্গা স্থল দিয়ে পানি ঢুকে ফসলের মাঠাসহ বাড়ি ঘর তলিয়ে যায়। এছাড়াও এই রাস্তাটি দিয়ে এলাকাবাসী সহ ইয়ারিয়া আলিম মাদরাসা,মির্জাগঞ্জ দরগাহ শরীফ মাঃবিঃ, মির্জাগঞ্জ দরগাহ শরীফ সঃ প্রাঃ বিঃ, ইয়ারিয়া আদর্শ কিন্ডারগার্টেনর কোমলমতি শিক্ষার্থী চলাচল করে।তাই রাস্তটি সংস্কার করা খুবই জরুরি।

[৭] মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মোঃ মনিরুল ইসলাম লিটন সিকদার জানান, দ্রুত রাস্তাটি সংস্কারসহ ভাঙ্গন প্রতিরোধের ব্লকের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।

[৮] মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ আজিম উর রশীদ বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করে প্রতিবেন উর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়