শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]১৫ আগস্ট মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন পালন করবে বিএনপি

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি চেয়ারপারসনের ৭০তম জন্মদিনের পর থেকে ১৫ আগস্ট জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নেয় দলটি। জানা যায়, ওই দিন বেগম খালেদা জিয়া যাতে জন্মদিন পালন না করেন এই জন্য সদ্য প্রয়াত ঢাবির সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ জোরালো ভূমিকা রাখেন।

[৩] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকার বলেন, ৭০তম জন্মবার্ষিকীর পর থেকে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৪] দলীয় সূত্র জানায়, ২০১৪ সালের ১৫ আগস্ট ৫০ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেন খালেদা জিয়া। ২০১৫ সালের ১৬ আগস্ট সন্ধ্যার পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এরপর থেকে ২০১৬ সালে বন্যার কারণে কেক কাটা হয়নি। ২০১৭ সালে লন্ডনে ছিলেন খালেদা জিয়া।

[৬] ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতির মামলা সাজাপ্রাপ্ত হয়ে ৭৪তম জন্মদিন কাটে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে। ৭৫তম জন্মদিনের কারাবন্দি অবস্থায় চিকিৎসা নিচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়