শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৫:২৬ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের ওসমানীনগরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছে

সিরাজুল ইসলাম: [২] বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাদীপুর ইউনিয়নের গজিয়া এলাকায় এই দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

[৩] নিহত অটোরিকশা চালক স্থানীয় মোবারকপুর গ্রামের জুনেদ মিয়া (২৫)। এছাড়া বাকি হতাহতরা একই পরিবারের সদস্য বলে পুলিশ ধারণা করছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

[৪] স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস গজিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক জুনেদ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা অটোরিকশায় থাকা শিশুসহ ৭ জন নারী, পুরুষকে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে ১ জন নারী (২৫), ২ শিশু (১২) ও (৭) এবং ১ পুরুষকে (৩৫) কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন। ওসমানীনগর ফায়ার সার্ভিস ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটো চালকের লাশ উদ্ধার করে।

[৫] সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ হাসপাতালে চার জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়