শিরোনাম
◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানি, ফ্রান্স ও স্পেনে আবারও বাড়ছে কোভিড সংক্রমণ [২] যুক্তরাষ্ট্রে এক দিনে রেকর্ড মৃত্যু

আসিফুজ্জামান পৃথিল: [৩] ৩ মাসের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। বিশেষজ্ঞরা বলছেন, শীত আসার আগেই করোনার দ্বিতীয় স্রোতের মুথে দাঁড়িয়ে আছে ইউরোপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় শুধু জার্মানিতেই শনাক্ত ১২০০ জনের বেশি কোভিড রোগী। বিবিসি

[৩] এর আগেই জার্মানি স্পেনের কিছু অংশে অপ্রয়োজনীয় ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। ফ্রান্সে শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত রোগির সংখ্য্ ২ হাজার ৫২৪ জন। যা মে মাসে লকডাউন তুলে নেবার পর সর্বোচ্চ সংক্রমণ। ডয়েচে ভেলে

[৪] জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণ ঠেকাতে স্পেনের রাজধানী মাদ্রিদ ও বাস্ক অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, এছাড়াও আরাগন, কাতালুনিয়া ও নাভারা অঞ্চলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

[৫] যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫০০ জনের বেশি। যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশটিতে মোট শনাক্তের সংখ্যাও ৫১ লাখের বেশি। মোট বৈশ্বিক মৃত্যু প্রায় সাড়ে ৭ লাখে পৌছে গেছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ