শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলকুচিতে সরকারি নির্দেশনা অমান্য করায় কোচিং প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] জেলার বেলকুচিতে করোনা কালীন সময়ে সরকারী নির্দেশনা অমান্য করে একটি কোচিং প্রতিষ্ঠান পরিচালনা করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] বৃহস্পতিবার সকালে বেলকুচি পৌর এলাকাস্থ চালা পলাশ মার্কেট সংলগ্ন প্যাস্টরাল কোচিং নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন।

[৪] ভ্রাম্যমাণ আদালত পরিচালার সময় তার সাথে উপস্থিত ছিলেন, বেলকুচি থানা পুলিশ উপপরিদর্শক মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।

[৫] এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন প্রতিবেককে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে চালা পলাশ-খালেকের মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।

[৬] করোনাকালীন সময়ে সরকারি আদেশ অমান্য করা ও সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং কোন প্রকার স্বাস্থ্য বিধি না মেনে শতাধিক ছাত্র- ছাত্রীদের স্বাস্থ্য ঝুঁকিতে রেখে পাঠ দানের অপরাধে প্যাস্টরাল কোচিংয়ের পরিচালক কে ৫০ জরিমানা করেছি। পরবর্তীতে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ