শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার বুড়িচং থানার ওসি কোভিডে আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি: [২] জেলার বুড়িচং থানার ওসি মোজাম্মেল হকসহ নতুন করে একদিনে বুড়িচংয়ে নয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বুড়িচংয়ে মোট ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৩] বৃহস্পতিবার বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু জানান, ওসিসহ নতুন করে একদিনে নয় জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ছয় জন পুরুষ ও তিন জন নারী। এ পর্যন্ত বুড়িচং উপজেলায় ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২২৯ জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে বুড়িচংয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

[৪] ওসি মোজাম্মেল হক জানান, সামান্য উপসর্গ নিয়ে তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়