শিরোনাম
◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরিফুল হক চৌধুরী ও ডা. সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

মহসীন কবির : [২] বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১ টার দিকে মুখ্য মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২০ আগস্ট নির্ধারণ করেন। মামলার অপর আসামিরা হলেন—আবু সাঈদ চৌধুরী, হিমু, তানজিলা, বিপুল, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা। সময় ও ডিবিসি টিভি

[৩] সকাল ৮ টার দিকে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

[৪] গত ৫ আগস্ট মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় গোয়েন্দা পুলিশ ডা. সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। চার্জশিটে জেকেজি হেলথ কেয়ারের কম্পিউটারে ১ হাজার ৯৮৫টি ভুয়া রিপোর্ট ও ৩৪টি ভুয়া সার্টিফিকেট জব্দের কথা বলা হয়েছে। ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ও হাসপাতালে চাকরি করার পরও জেকেজির চেয়ারম্যান ছিলেন।

[৫] এর আগে, গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্টতা পাওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনাকে ১২ জুলাই গ্রেফতার করে পুলিশ। চার্জশিটভুক্ত ৮ আসামিই কারাগারে আছেন।

  • সর্বশেষ